অন্যান্য ল্যাঙ্গুয়েজের মত কটলিনেরও কিছু কী-ওয়ার্ড আছে যেগুলো বিশেষ অর্থে ব্যবহৃত হয় এবং ভেরিয়েবলের নাম, ফাংশানের নাম কিংবা ক্লাসের নাম হিসেবে ব্যবহার করা যায় না। এগুলোকে রিজার্ভড ওয়ার্ড অথবা কী-ওয়ার্ড বলে।
ধরণ:
২ ধরণের কী-ওয়ার্ড আছে।
১. হার্ড কী-ওয়ার্ড
২. সফট কী-ওয়ার্ড
১. হার্ড কী-ওয়ার্ড
এই কী-ওয়ার্ডগুলো আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা যাবে না।
সঠিক:
val myVar = 7
ভুল:
val else = 7
else ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না।
এরকম আরো কতগুলো কী-ওয়ার্ড রয়েছে:
as
class
break
continue
do
else
for
fun
false
if
in
interface
super
return
object
package
null
is
try
throw
true
his
typeof
typealias
when
while
val
var
২. সফট কী-ওয়ার্ড
সফট কী-ওয়ার্ডগুলো নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা এগুলো আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি।
ওপরের কী-ওয়ার্ডগুলো ছাড়াও আরো কিছু কী-ওয়ার্ড আছে যেগুলো আডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা যায়।
উদাহরণ স্বরুপ: “by” হলো সফট কী-ওয়ার্ড যা অন্য অবজেক্টে কোন ইন্টারফেসের ইমপ্লিমেন্টেশন প্রকাশ করে।
আমরা “by” কী-ওয়ার্ডকে আইডেন্টিফায়ার হিসেবেও ব্যবহার করতে পারি।
//”by” কে ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা হয়েছে এবং কোডটি সঠিক
fun main(args: Array) {
val by=10
println(by+10)
}
অন্যন্য সফট কী-ওয়ার্ডগুলো হলো:
catch,
get,
finally,
field etc.
কটলিন আইডেন্টিফায়ার:
ভেরিয়েবল, ক্লাস কিংবা ফাংশনের আমরা যে নাম দেই সেগুলোকে আডেন্টিফায়ার বলে।
যেমন:
var myNum = 77
এখানে myNum হলো আইডেন্টিফায়ার।
