About Us

শুরুর কথা

আমি মূলত ২০১৫ সাল থেকে মোবাইল এ্যাপ ডেভলপমেন্ট শুরু করেছিলাম। ২০১৬ সালের জুলাই থেকে ঢাকার একটি কোম্পানির হয়ে আমি আমার চাকুরী জীবন শুরু করি এ্যান্ড্রয়েড ডেভলপার হিসেবে। তারপর ২০১৭-২০২০ এর ফেব্রুয়ারী পর্যন্ত এন্ড্রয়েড ও আইওএস নিয়ে কাজ করা হয়েছে অন্য আরেকটি কোম্পানির হয়ে। তারপর ২০২০-২০২২ পর্যন্ত কাজ করা হয়েছে সিঙ্গাপুরের একটি ফিনটেক প্রজেক্টে রিমোটলি।

অভিজ্ঞতা

৭ বছর যাবৎ মোবাইল এ্যাপ নিয়ে দেশি বিদেশি কোম্পানিতে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি এবং করছি। বাংলাদেশে থাকতে দেশের শীর্ষ স্থানীয় ২টি IT ট্রেনিং সেন্টারে মোবাইল এ্যাপ ডেভলপমেন্টের উপর পার্ট-টাইম ট্রেনিং ক্লাস করিয়েছি। 

অর্জন

JU এর IIT থেকে IT তে ২০২০ সালে মাস্টার্স শেষ করি।

গ্রামীনফোন Digital Ninja - Codemasters Hackathon 2020 এর এন্ড্রয়েড ক্যাটাগরিতে রানার-আপ হই।

বর্তমানে কুয়ালালামপুর আছি এবং কাজ করছি মালয়েশিয়ার একটি মাল্টিনেশনাল ব্যাংকের IT ডিপার্টমেন্টে সফটওয়ার ডেভলপার (মোবাইল এ্যাপ) হিসেবে।

কেন এ্যাপ ডেভলপমেন্ট শেখা উচিত

বর্তমানে দেশে বিদেশে মোবাইল এ্যাপের বিপুল চাহিদা থাকায় এ্যাপ ডেভলপারদের চাহিদাও অনেক কিন্তু সে তুলনায় দক্ষ ডেভলপার খুঁজে পাওয়া যায় না। তাই এ্যাপ ডেভলপমেন্ট শিখে ভালো ক্যারিয়ার গড়া সম্ভব।

কম খরচে ভালো রিসোর্স

অনলাইনে শিখলে কম খরচ হয় এবং দ্রুত শেখা যায়। আর খুব ভালোভাবে বিষয়গুলো উপস্থাপন করা হয় বলে শিখতে সুবিধা হয়।

অভিজ্ঞতা

পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোর্স তৈরির ফলে কোর্স হয় মান সম্মত ও প্রফেশনাল।

কমিউনিটি

অনলাইনে প্রতিটি লেসনের নিচে আপনি কমেন্ট করে অন্যের হেল্প নিতে পারবেন কিংবা আপডেট রিকুয়েস্ট অথবা নতুন কোন ভিডিওর রিকুয়েস্ট করতে পারবেন।

X